প্রধানমন্ত্রী বলেছেন, এবার ইফতার পার্টি না করে আওয়ামী লীগ প্রমাণ করেছে মানুষের কল্যাণে কাজ করে। দলটি খেতে নয়, জনগণকে দিতে আসে। বৃহস্পতিবার গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার নির্দেশমতো পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন। পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো। অনেকে গর্ব করে বলেন- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছেন। তারা তা খেয়েছেন। আর আওয়ামী লীগ খেতে নয়, দিতে আসে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা।
প্রধানমন্ত্রী বলেন, দলের অগণিত নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবারও দেশের মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ আপনাদের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এই ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক। অনাবিল আনন্দ বয়ে যাক। এই কামনা করি।
এসময় সরকার প্রধানের ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এছাড়া দলের সিনিয়র নেতারাও হাজির ছিলেন।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন