নজর বিডি

সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেনের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে তার পারিবারিক গোরস্থানে পুষ্প অর্পণ করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে আমজাদ হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুষ্প অর্পণ করা হয়। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ,সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগসহ আওয়ামী নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। ======

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৪

featured Image
মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেনের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে তার পারিবারিক গোরস্থানে পুষ্প অর্পণ করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে আমজাদ হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুষ্প অর্পণ করা হয়। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ,সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগসহ আওয়ামী নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। ======

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত