নজর বিডি

লৌহজংয়ে বি.এম.শোয়েবের পক্ষে নির্বাচনী কাজ না করায় মহিলা ইউপি সদস্যকে লাঞ্ছিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বি.এম. শোয়েব এর পক্ষে নির্বাচন না করায় মহিলা ইউপি সদস্য কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলমা ইউপি চেয়ারম্যানের ভাইয়ের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। রবিবার (১৯ মে) বেলা ১১ টার সময় উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামের আয়নাল শেখ এর বাড়ির সামনে এ লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ বিষয়ে ইউপি সদস্য শিল্পী বেগম বাদী হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কলমা ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ শিল্পি বেগম। আলহাজ্ব আঃ রশিদ শিকদার এর নির্বাচন কালীন প্রচারনার দায়িত্ব পালন করাকালে তার সাথে থাকা লাখি ও শাকিলা সহ ডহুরী গ্রামের আয়নাল শেখের বাড়ীর সামনে সকাল ১১ টার সময় কাইয়ুম মাষ্টার এর ছেলে মোঃ সজিব, নুরু, আবদুল হাই এর ছেলে হাসান,শামীম, ইউসুফ, ইয়ানুছ, সর্ব পিতা- আলী, রানা সহ আরো ৭/৮ জন মিলে বিভিন্ন ভাষায় গালা-গালি করতে থাকলে মোসাঃ শিল্পি বেগম তাদের কে গালা-গালি করতে নিষেধ করেন, এতে মোঃ সজিব সহ তার সাথে থাকা লোকজনেরা ক্ষিপ্ত হয়ে শিল্পী বেগমের শরীরে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং সাথে থাকা ব্যান্টি ব্যাগ তল্লাশি করিয়া ৮০০ টাকা ও মোবাইলটি নিয়ে যায়। এ বিষয়ে কলমা ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি এমন নয় তবে কিছুটা ঝামেলা হয়েছে। আপনারা আসেন বসে এ বিষয়ে কথা বলি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর কাছে জানতে তার মুঠোফোনে কল দিলে সে রিসিভ করেননি। ==========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লৌহজংয়ে বি.এম.শোয়েবের পক্ষে নির্বাচনী কাজ না করায় মহিলা ইউপি সদস্যকে লাঞ্ছিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৪

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বি.এম. শোয়েব এর পক্ষে নির্বাচন না করায় মহিলা ইউপি সদস্য কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলমা ইউপি চেয়ারম্যানের ভাইয়ের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। রবিবার (১৯ মে) বেলা ১১ টার সময় উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামের আয়নাল শেখ এর বাড়ির সামনে এ লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ বিষয়ে ইউপি সদস্য শিল্পী বেগম বাদী হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কলমা ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ শিল্পি বেগম। আলহাজ্ব আঃ রশিদ শিকদার এর নির্বাচন কালীন প্রচারনার দায়িত্ব পালন করাকালে তার সাথে থাকা লাখি ও শাকিলা সহ ডহুরী গ্রামের আয়নাল শেখের বাড়ীর সামনে সকাল ১১ টার সময় কাইয়ুম মাষ্টার এর ছেলে মোঃ সজিব, নুরু, আবদুল হাই এর ছেলে হাসান,শামীম, ইউসুফ, ইয়ানুছ, সর্ব পিতা- আলী, রানা সহ আরো ৭/৮ জন মিলে বিভিন্ন ভাষায় গালা-গালি করতে থাকলে মোসাঃ শিল্পি বেগম তাদের কে গালা-গালি করতে নিষেধ করেন, এতে মোঃ সজিব সহ তার সাথে থাকা লোকজনেরা ক্ষিপ্ত হয়ে শিল্পী বেগমের শরীরে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং সাথে থাকা ব্যান্টি ব্যাগ তল্লাশি করিয়া ৮০০ টাকা ও মোবাইলটি নিয়ে যায়। এ বিষয়ে কলমা ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি এমন নয় তবে কিছুটা ঝামেলা হয়েছে। আপনারা আসেন বসে এ বিষয়ে কথা বলি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর কাছে জানতে তার মুঠোফোনে কল দিলে সে রিসিভ করেননি। ==========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত