নজর বিডি

সড়ক অবরোধ করে আনসার সদস্যদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে আনসার সদস্যদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে আনসার সদস্যদের বিক্ষোভ। চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ আনসার সদস্যরা। রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।
এ কারণে রাজধানীর মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। এর ফলে রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের প্রভাব পড়ে রাজধানীর কাকরাইল মোড় থেকে মগবাজার পর্যন্ত, এদিকে হেয়ার রোড হয়ে শেরাটনের মোড় পর্যন্ত। এর আগে রোববার সকালে সাধারণ আনসার সদস্যরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানেও তারা এক দফা দাবিতে বিক্ষোভ করেন। এরপর তারা হাইকোর্ট এর সামনে অবস্থান করে বিক্ষোভ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সড়ক অবরোধ করে আনসার সদস্যদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৪

featured Image
সড়ক অবরোধ করে আনসার সদস্যদের বিক্ষোভ। চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ আনসার সদস্যরা। রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।
এ কারণে রাজধানীর মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। এর ফলে রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের প্রভাব পড়ে রাজধানীর কাকরাইল মোড় থেকে মগবাজার পর্যন্ত, এদিকে হেয়ার রোড হয়ে শেরাটনের মোড় পর্যন্ত। এর আগে রোববার সকালে সাধারণ আনসার সদস্যরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানেও তারা এক দফা দাবিতে বিক্ষোভ করেন। এরপর তারা হাইকোর্ট এর সামনে অবস্থান করে বিক্ষোভ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত