নজর বিডি

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপের সংঘর্ষ ভাংচুর অগ্নিসংযোগ

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সোমবার সকালে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ১৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর মহনগরীর দক্ষিণ সালনায় ইউটা ফ্যাশন লিঃ কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির বহিষ্কৃত নেতা ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন আলম ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জাান শুক্কুর, ছাত্রদল নেতা মেহেদী হাসান শামীম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সবুর, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আকনের নেতৃত্বে শতাধিক লোকের একটি মোটরসাইকেলের বহর নিয়ে ওই গার্মেন্ট কারখানার সামনে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তারা সকলেই গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির সমর্থক এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করীম রনির চাচাতো ভাই। তাদের এ মহরার সময় সেখানে আগে থেকেই ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের নেতৃত্বে অপর একটি গ্রুপ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ও গুলির মুখে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির গ্রুপটি টিকতে না পেরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ১৫টি মোটারসাইকেল জ্বালিয়ে দেয় প্রতিপক্ষরা । এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। এদিকে এব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে বিবদমান উভয় পক্ষের কেউ ফোন রিসিভ করেননি। ========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপের সংঘর্ষ ভাংচুর অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৪

featured Image
গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সোমবার সকালে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ১৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর মহনগরীর দক্ষিণ সালনায় ইউটা ফ্যাশন লিঃ কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির বহিষ্কৃত নেতা ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন আলম ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জাান শুক্কুর, ছাত্রদল নেতা মেহেদী হাসান শামীম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সবুর, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আকনের নেতৃত্বে শতাধিক লোকের একটি মোটরসাইকেলের বহর নিয়ে ওই গার্মেন্ট কারখানার সামনে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তারা সকলেই গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির সমর্থক এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করীম রনির চাচাতো ভাই। তাদের এ মহরার সময় সেখানে আগে থেকেই ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের নেতৃত্বে অপর একটি গ্রুপ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ও গুলির মুখে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির গ্রুপটি টিকতে না পেরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ১৫টি মোটারসাইকেল জ্বালিয়ে দেয় প্রতিপক্ষরা । এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। এদিকে এব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে বিবদমান উভয় পক্ষের কেউ ফোন রিসিভ করেননি। ========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত