নজর বিডি

উত্তরা কিংফিশার বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক ২

উত্তরার ১৩ নং সেক্টরের কিংফিশার বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ২ কোটি টাকার বেশি মূল্যের মদসহ দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উক্ত অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে আটক দুজনের নাম-পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করেনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যমানের মদসহ দুজনকে আটক করা হয়েছে। এসব বিদেশি মদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছিল।’ =========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরা কিংফিশার বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক ২

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৪

featured Image
উত্তরার ১৩ নং সেক্টরের কিংফিশার বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ২ কোটি টাকার বেশি মূল্যের মদসহ দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উক্ত অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে আটক দুজনের নাম-পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করেনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যমানের মদসহ দুজনকে আটক করা হয়েছে। এসব বিদেশি মদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছিল।’ =========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত