দিদার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ও সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানির ওপর আওয়ামী সন্ত্রাসী কতৃক হামলা ও শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টুংগীপাড়া উপজেলা যুবদল।
আজ শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নীলফা বাজার এলাকায় যুবদলের সভাপতি মোঃ মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম সহ আরো অনেক বক্তব্য রাখেন।
বিএনপিসহ অংগ সংগঠনের নেতা কর্মিরা বিক্ষোভ মিছিল সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোক্তার হোসেন বলেন, গত ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে সড়কপথে নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌছলে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় এস এম জিলানীসহ তার স্ত্রী সন্তান অসংখ্য নেতা কর্মী আহত হয়। হত্যা করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকাত আলী দিদারকে। তিনি আরো জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
সমাবেশে উপস্থিত নেতা কর্মিদের সাথে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেব দলের সভাপতি এস এম জিলানী, তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। অনুপ্রবেশকারীরা সুকৌশলে আমাদের দলের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আগামী ৯ তারিখে সুনাতন ধর্মমঙ্লীদের পুজা শুরু চলবে ১৩ তারিখ প্রযন্ত সে দিকে নজর রাগবেন আপনারা। কেউ যেন পুজায় বিঘ্ন ঘটাইতে না পারে। প্রয়োজনে প্রতিটি মন্দির মন্দিরে আপনারা পাহারা দিবেন । আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন সনাতন ধর্ম মম্ভলীদের
পাশে থাকার জন্য।
========

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৪

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন