নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ধান ক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ধান ক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে অজিৎ সাওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত অজিৎ সাওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জ ধন সাঁওতালের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে অজিৎ এর মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশে গিয়ে আর ফিরেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে চুনারুঘাট থানায় খবর দেন। রাত সাড়ে ১১টায় থানার ওসি মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজিৎ সাওতালের মাথা ও দেহ ধানক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ধান ক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৪

featured Image
ধান ক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে অজিৎ সাওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত অজিৎ সাওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জ ধন সাঁওতালের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে অজিৎ এর মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশে গিয়ে আর ফিরেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে চুনারুঘাট থানায় খবর দেন। রাত সাড়ে ১১টায় থানার ওসি মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজিৎ সাওতালের মাথা ও দেহ ধানক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত