নজর বিডি

কিশোরিকে অপহরণের অভিযোগে নারী আটক

কিশোরিকে অপহরণের অভিযোগে নারী আটক
গাজীপুর থেকে মাসুদ রানা:গাজীপুরের কাশিমপুরে সাত বছরের এক শিশু বাচ্চাকে অপহরণের অভিযোগে এক নারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। সোমবার(১৪ অক্টোবর)সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের মামুন নগর মডেল টাউন এলাকা থেকে ওই নারী অপহরণকারীকে আটক করা হয়। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী মামুন নগর এলাকায় কোহিনুর বেগম এর ভাড়াটিয়া বাসায় রুম ভাড়ার জন্য আসেন সুমি আক্তার নামের ওই নারী। এসময় বাসার সবাই কাজে ব্যস্ত থাকলে অপহরণকারী ওই শিশু বাচ্চাটিকে টাকার লোভ দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে আসেন। এদিকে শিশু বাচ্চাটিকে আশপাশে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না গেলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে মামুন নগর মডেল টাউন এলাকা থেকে ওই অপহরণকারীকে আটক করে পুলিশ। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত বছরের এক শিশু বাচ্চাকে অপহরণের অভিযোগে এক নারী অপহরণকারীকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কিশোরিকে অপহরণের অভিযোগে নারী আটক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৪

featured Image
গাজীপুর থেকে মাসুদ রানা:গাজীপুরের কাশিমপুরে সাত বছরের এক শিশু বাচ্চাকে অপহরণের অভিযোগে এক নারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। সোমবার(১৪ অক্টোবর)সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের মামুন নগর মডেল টাউন এলাকা থেকে ওই নারী অপহরণকারীকে আটক করা হয়। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী মামুন নগর এলাকায় কোহিনুর বেগম এর ভাড়াটিয়া বাসায় রুম ভাড়ার জন্য আসেন সুমি আক্তার নামের ওই নারী। এসময় বাসার সবাই কাজে ব্যস্ত থাকলে অপহরণকারী ওই শিশু বাচ্চাটিকে টাকার লোভ দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে আসেন। এদিকে শিশু বাচ্চাটিকে আশপাশে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না গেলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে মামুন নগর মডেল টাউন এলাকা থেকে ওই অপহরণকারীকে আটক করে পুলিশ। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত বছরের এক শিশু বাচ্চাকে অপহরণের অভিযোগে এক নারী অপহরণকারীকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত