লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি) কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর এবং হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১কেজি গাঁজাসহ ১টি চার্জার ভ্যান আটক করেছে।
শনিবার ২ নভেম্বর ভোরে দুই সীমান্ত অনন্তপুর এবং ঝাউরানী বিওপির টহলদল অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি)। বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি) এর অধীনস্থ কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৪৮/৪-এস হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ নামক স্থানে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ২২৩ বোতল, গাঁজা-০১ কেজিসহ ০১টি বাইসাইকেল আটক করে।
অপরদিকে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯০৯/এমপি হতে আনুমানিক ৮০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউরানী বাজার স্থানে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ৩৪৯বোতলসহ ০১টি চার্জার ভ্যান আটক করে।
জব্দ কৃত ভ্যান ও মাদক আইনী প্রক্রিয়ায় থানায় জমা করা হবে বলে জানা যায়।।
=======

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন