নজর বিডি

৬৬লাখ টাকার হেরোইনসহ নারী আটক

৬৬লাখ টাকার হেরোইনসহ নারী আটক
সিরাজগঞ্জে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফার ইয়াসমিন (৩৫) নামে নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ । শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
আটক নিলুফার ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে এলাকায় অভিযান চালিয়ে ৬৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক নারী নিলুফার দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৬৬লাখ টাকার হেরোইনসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৪

featured Image
সিরাজগঞ্জে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফার ইয়াসমিন (৩৫) নামে নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ । শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
আটক নিলুফার ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে এলাকায় অভিযান চালিয়ে ৬৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক নারী নিলুফার দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত