নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

আকাশে ফানুস নয় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন

আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও। প্রতিবাদ জানিয়ে  এমন স্লোগান নিয়ে ভোলায় মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ফেস্টুন ও লিফলেট নিয়ে তারা এ মানববন্ধন করেন।
নতুন বছর বরণ উপলক্ষে ফানুস, পটকা, গান বাজনাসহ শব্দ দূষণ বন্ধের দাবিতে ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ব্যানারে তারা এ মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন- সংগঠনের সদস্য মীর আবিদ হোসেন, মো. এমরান ও তাসমিয়াসহ অনেকে। তারা বলেন, নতুন বছর বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে যে কার্যক্রম হয়ে থাকে সেটি অনেকটাই অসামাজিক কর্মকাণ্ড, এসব থেকে দূরে সরে আসতে হবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের এ কর্মসূচিতে আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও, এবং আতশবাজির শব্দে যাতে আর মারা যেতে না হয়সহ বিভিন্ন সামাজিক স্লোগান। বক্তারা আরও বলেন, সরকার যেহেতু আতশবাজি, ফানুস ওড়ানো এবং শব্দ দূষণ নিষিদ্ধ করেছে তা যেন আমরা সবাই মেনে চলি। এতে বিশৃঙ্খলা থেকে মানুষ এবং পশু-পাখিসহ জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকবে। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত হবে। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আকাশে ফানুস নয় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৪

featured Image
আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও। প্রতিবাদ জানিয়ে  এমন স্লোগান নিয়ে ভোলায় মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ফেস্টুন ও লিফলেট নিয়ে তারা এ মানববন্ধন করেন।
নতুন বছর বরণ উপলক্ষে ফানুস, পটকা, গান বাজনাসহ শব্দ দূষণ বন্ধের দাবিতে ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ব্যানারে তারা এ মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন- সংগঠনের সদস্য মীর আবিদ হোসেন, মো. এমরান ও তাসমিয়াসহ অনেকে। তারা বলেন, নতুন বছর বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে যে কার্যক্রম হয়ে থাকে সেটি অনেকটাই অসামাজিক কর্মকাণ্ড, এসব থেকে দূরে সরে আসতে হবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের এ কর্মসূচিতে আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও, এবং আতশবাজির শব্দে যাতে আর মারা যেতে না হয়সহ বিভিন্ন সামাজিক স্লোগান। বক্তারা আরও বলেন, সরকার যেহেতু আতশবাজি, ফানুস ওড়ানো এবং শব্দ দূষণ নিষিদ্ধ করেছে তা যেন আমরা সবাই মেনে চলি। এতে বিশৃঙ্খলা থেকে মানুষ এবং পশু-পাখিসহ জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকবে। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত হবে। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত