নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা তীব্রতার কারণে প্রায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীতে চলাচলরত ফেরির দিক নির্দেশিকা বাতির (মার্কিং বাতি) আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পর মাঝ পদ্মা নদীতে রো রো ফেরি মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় আছে। শনিবার (৪ জানুয়ারি)  সকাল পৌনে ৮টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরি সকাল ৮টার দিকে তীবে এসে নোঙর করে এবং যাত্রী ও যানবাহন আনলোড করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, গত রাত ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল পৌনে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত