ছাত্র-জনতা হত্যা মামলায় ধামরাই সাবেক সাংসদ গ্রেফতার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯) সহ তিন জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, আশুলিয়া থানা এলাকা, ডিএমপি ঢাকা ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার কুশুরা চাড়িপাড়া নরসিংহপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ও ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ এম এ মালেক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত শহীদ মীরের ছেলে শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা মোঃ ইয়াছিন মীর (৩৫) এবং চাঁদপুরের শাহরাস্তি থানাধীন চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে সুমন মিয়া (৩৮)
পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলায় আহত ও নিহতের স্বজনদের দায়ের করা অন্তত চারটি মামলার এজাহারভুক্ত আসামী সাবেক এমপি এম এ মালেক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মীরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
এছাড়া আশুলিয়া ও চাঁদপুরে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা ইয়াছিন মীরকে গ্রেফতার করা হয় এবং চাঁদপুর থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আশুলিয়া ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামী সাবেক সংসদ সদস্য এম এ মালেক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর মীরপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া বাকী ২ আসামিদেরকেও আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন