নজর বিডি

নিজ গ্রামেই আছিয়াকে দাফন করা হয়েছে

নিজ গ্রামেই আছিয়াকে দাফন করা হয়েছে
মাগুরার শ্রীপুর উপজেলায় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে ধর্ষণের শিকার  নিহত সেই শিশুটির। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, এসপি মীনা মাহমুদা, মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাফিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় নিয়ে আসা হয়। সন্ধ্যা সাতটার দিকে শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।   রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।   মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিজ গ্রামেই আছিয়াকে দাফন করা হয়েছে

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৫

featured Image
মাগুরার শ্রীপুর উপজেলায় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে ধর্ষণের শিকার  নিহত সেই শিশুটির। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, এসপি মীনা মাহমুদা, মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাফিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় নিয়ে আসা হয়। সন্ধ্যা সাতটার দিকে শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।   রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।   মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয়রা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত