গাজীপুরে শ্রমিক মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ: নিয়ন্ত্রণে পুলিশ
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় এক্সিস নীটওয়্যারস্ লিমিটেড কারখানার এক অপারেটরকে মারধরের ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ১২ দফা দাবিতে শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানার অপারেটর মোশারফ দীর্ঘদিন অসুস্থ থাকার পর কাজে যোগ দেন। শনিবার বেলা ১১টার দিকে তিনি শৌচাগারে গেলে সুপারভাইজার আল আমিন সময় বেশি নেওয়ার অভিযোগ তুলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মোশারফকে মারধর করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এই ঘটনার প্রতিবাদে এবং ছুটির পাওনা পরিশোধ, ঈদে ১২ দিনের ছুটি, হাজিরা বোনাসসহ ১২ দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এছাড়া অভিযুক্ত সুপারভাইজারদের অপসারণের দাবিও জানান তারা। একপর্যায়ে প্রায় দুই হাজার শ্রমিক দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়। এতে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে পৌনে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন