নজর বিডি

মগবাজারে মেধাবী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সেক্রেটারি, নাগরিক উন্নয়ন ফোরাম হাতিরঝিল এর সভাপতি মু.আতাউর রহমান সরকার বলেছেন,দীর্ঘ ৫৪ বছর এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্র সমাজকে ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার করেছে। বই-কলমের পরিবর্তে অস্ত্র,মাদক হাতে তুলে দিয়ে তাদেরকে অকালে ধ্বংস করার অপপ্রচেষ্ঠা চালিয়েছে।ছাত্রদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি এবং আলোকিত মানুষ গড়ার কোনো কর্মসূচি ছাত্রদের জন্য তারা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরই এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম।এ দুটি সংগঠন ছাত্রসমাজকে সৎ,যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। তিনি আজ দুপুর ২.৩০মি. রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে মেধাবী ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ছাত্রশিবিরের হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি সাজ্জাদ হোসেন শিহাবের সভাপতিত্বে এবং থানা বায়তুলমাল সম্পাদক ইজাজ আহমদ শাহ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমিন,পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের এইচ আর ডি সম্পাদক আব্দুল্লাহ আল মায়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম জীবন,শ্রমিক নেতা সুলতান মাহমুদ, মাওলানা গোলাম মাওলা প্রমুখ। আতাউর রহমান সরকার বলেন,বহু রক্তে অর্জিত ২য় স্বাধীনতাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। আমাদের অনৈক্য,অদায়িত্বশীল আচরণের কারণে এ বিজয় হাত ছাড়া হলে তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড় করানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মগবাজারে মেধাবী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত