নজর বিডি

আগামী ১ মাসের জন্য ভারমুক্ত করা হলো ছাত্রদলের ৩ নেতাকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা—যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক মাসের জন্য সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে, গতকাল দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নির্দেশ দেয়। পরে মধ্যরাতে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২২ মার্চ আজমেরী পরিবহনের কাউন্টার দখল ও চাঁদা তোলাকে কেন্দ্র করে বাসমালিকদের মারধর করার অভিযোগ সুমন সরদারের বিরুদ্ধে ওঠে। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি একই অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া, ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের নাম উঠে আসে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগামী ১ মাসের জন্য ভারমুক্ত করা হলো ছাত্রদলের ৩ নেতাকে

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৫

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা—যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক মাসের জন্য সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে, গতকাল দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নির্দেশ দেয়। পরে মধ্যরাতে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২২ মার্চ আজমেরী পরিবহনের কাউন্টার দখল ও চাঁদা তোলাকে কেন্দ্র করে বাসমালিকদের মারধর করার অভিযোগ সুমন সরদারের বিরুদ্ধে ওঠে। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি একই অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া, ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের নাম উঠে আসে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত