নজর বিডি

জনগণের স্বার্থে আঘাত এলে রাজপথে থাকার হুঁশিয়ারি বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও রাজপথে নামবে।গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হবে বিএনপি। শনিবার রাজধানীর মাদানী অ্যাভিনিউর বেরাইদ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই আয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করা হয়। মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তবে বিএনপি কোনো চক্রান্তকে সফল হতে দেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্রান্স, লন্ডন বা আমেরিকা থেকে কেউ যদি দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি শুধুমাত্র বাংলাদেশের পক্ষে। "আমরা ভারতের পক্ষে না, পাকিস্তানের পক্ষে না, এমনকি আমেরিকা বা ইংল্যান্ডেরও না—আমরা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিই," উল্লেখ করেন তিনি। বিএনপি যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং একদলীয় শাসনব্যবস্থা বাতিল করেছে, সেই দাবি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় সংস্কার এনেছে এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করেছে। গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতা-কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপির ৯৯ শতাংশ নেতাকর্মী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূসকে দেশের মানুষ স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, যাতে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়। এদিকে, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তবে বিএনপি জনগণের প্রতিনিধি নির্বাচনের দাবিতে অটল থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণের স্বার্থে আঘাত এলে রাজপথে থাকার হুঁশিয়ারি বিএনপির

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত