ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
ঢাকা ও আশপাশের এলাকায় আজকের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩১ মার্চ) ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, এবং আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন