নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

বাবা ডাক আর শোনা হলো না কন্সটেবল রনি শিকদারের

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল রনি শিকদার (২৬)। কিন্তু পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত রনি শিকদার টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং সহকারী উপকমিশনার দ্বীন-এ-আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রনির স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল বুধবার। স্ত্রী ও পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলে করে রওনা দেন। তবে কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নাওজোর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপকমিশনার দ্বীন-এ-আলম বলেন, "তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন, কিন্তু পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হলো। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাবা ডাক আর শোনা হলো না কন্সটেবল রনি শিকদারের

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত