সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার
সাবেক এমপি ও শিল্পপতি মোরশেদ আলম গ্রেপ্তার
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নজর বিডিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম আরও জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেগুলোর তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনবার নির্বাচিত সাবেক এই এমপি একাধারে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের একজন উদ্যোক্তা পরিচালক হিসেবেও পরিচিত।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন