নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

২০০ চীনা বিনিয়োগকারীর সফরে খুলছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার

ডিপি ওয়ার্ল্ড মাতারবাড়িতে ফ্রি ট্রেড জোনে আগ্রহী

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহী হয়ে আগামী মাসে ২০০ বিনিয়োগকারীর প্রতিনিধি দলসহ ঢাকা সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক বন্দর ও লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ি এলাকায় একটি ফ্রি ট্রেড জোন স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, “সরকার বর্তমানে প্রতিরক্ষা শিল্পে সরাসরি উৎপাদনমুখী বৈদেশিক বিনিয়োগ আনার পরিকল্পনায় কাজ করছে। যেসব বিদেশি প্রতিষ্ঠান শুধু প্রযুক্তিগত সহায়তা নয়, সম্পূর্ণ উৎপাদনে আগ্রহী— তাদের জন্য একটি আলাদা মিলিটারি ইকোনমিক জোন গঠনের কথাও বিবেচনায় রয়েছে।”

এছাড়া, চীনের হানডা কোম্পানির সঙ্গে ১৫০ কোটি ডলারের একটি বিনিয়োগ সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান বিডা চেয়ারম্যান। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সাথেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ৩০টি স্টার্টআপ ও প্রতিষ্ঠান অংশ নেয়, যারা বস্ত্র, শিক্ষা, কৃষি উপকরণ, খাদ্যদ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ নানা খাতে উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

২০০ চীনা বিনিয়োগকারীর সফরে খুলছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

ডিপি ওয়ার্ল্ড মাতারবাড়িতে ফ্রি ট্রেড জোনে আগ্রহী

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহী হয়ে আগামী মাসে ২০০ বিনিয়োগকারীর প্রতিনিধি দলসহ ঢাকা সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক বন্দর ও লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ি এলাকায় একটি ফ্রি ট্রেড জোন স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, “সরকার বর্তমানে প্রতিরক্ষা শিল্পে সরাসরি উৎপাদনমুখী বৈদেশিক বিনিয়োগ আনার পরিকল্পনায় কাজ করছে। যেসব বিদেশি প্রতিষ্ঠান শুধু প্রযুক্তিগত সহায়তা নয়, সম্পূর্ণ উৎপাদনে আগ্রহী— তাদের জন্য একটি আলাদা মিলিটারি ইকোনমিক জোন গঠনের কথাও বিবেচনায় রয়েছে।”

এছাড়া, চীনের হানডা কোম্পানির সঙ্গে ১৫০ কোটি ডলারের একটি বিনিয়োগ সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান বিডা চেয়ারম্যান। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সাথেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ৩০টি স্টার্টআপ ও প্রতিষ্ঠান অংশ নেয়, যারা বস্ত্র, শিক্ষা, কৃষি উপকরণ, খাদ্যদ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ নানা খাতে উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত