আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ (১লা বৈশাখ ১৪৩২) বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদ ভবনের বিজয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মানস ভট্টাচার্য, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের আব্দুল জব্বার, উপজেলা নির্বাচন অফিসার মো. জুয়েল আহম্মেদ এবং গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মো. তুষার আহম্মেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর জনতা ব্যাংক পিএলসি-এর ম্যানেজার এনামুল হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির জীবন সদস্য মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ সরবরাহসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপনের জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

আপনার মতামত লিখুন