দুর্নীতির অভিযোগে বহিষ্কার ও গ্রেপ্তার ফতুল্লার দিলশাদ আফরিন
জাতীয় নাগরিক কমিটির শৃঙ্খলা ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিন-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।
গত ৮ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। যদিও আদেশটি মঙ্গলবারে দেওয়া হলেও তা বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্যে আসে।
বহিষ্কার আদেশে বলা হয়, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী। তাই সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ সুপারিশে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ৮ এপ্রিল থেকে কার্যকর ধরা হবে।
এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন