নজর বিডি

উত্তরায় সাংবাদিকদের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণখান এলাকায় চোরাই পণ্য ও মাদকচক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন চ্যানেল এস-এর জনভোগান্তি ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘কে শুনে কার কথা’র সাংবাদিকরা। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলী, শান্ত মাহমুদ ও রাব্বি নূর। এ ছাড়া স্থানীয় তথ্যদাতা মিজানুর রহমান ও শাকিল আল ফারুকীও হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা চ্যানেল এস-এর ক্যামেরা, সরঞ্জাম ভাঙচুর করে এবং ভিডিও ফুটেজসহ ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয়, যাতে মাদকের লেনদেন ও চোরাই পণ্যের প্রমাণ ছিল। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। স্থানীয় সাংবাদিকরা বলেন, ‘এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।’ তারা আরও বলেন, ‘সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। গত এক মাসেই দেশে ২২ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই বিচারহীনতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।’ এক সাংবাদিক বলেন, ‘চ্যানেল এস-এর ওপর হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো ধরা পড়েনি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—পুলিশের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে।’ উল্লেখ্য, দক্ষিণখান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হলেও ১জন হামলাকারী ছাড়া এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সাংবাদিক নেতারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় সাংবাদিকদের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত