রাজধানীর উত্তরায় আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘তাহের আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর সনদপত্র, নগদ অর্থ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উৎসাহিত করবে।” উদ্বোধক এম. কফিল উদ্দিন আহমেদ ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
[caption id="attachment_26676" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ এবং ব্যবসায়ী নেতা মোতালেব হোসেন রতন।
ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুল আলম, দক্ষিণখান থানা তাঁতি দলের আহ্বায়ক নয়ন রাজ, শামীম মুন্সি ও জহুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেধা সনদ, নগদ অর্থ ও বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন