নজর বিডি

উত্তারায় ‘আলোকিত মাহে রমাদান’ প্রতিযোগিদের পুরস্কার বিতরণ

ছবি: নজরবিডি

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠিত ‘আলোকিত মাহে রমাদান’ ইসলামী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের আজমপুরস্থ উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ধর্মীয় নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। ইসলামের সঠিক শিক্ষা প্রচার এবং উগ্রবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির গুরুত্ব রয়েছে। আমাদের দেশের মানুষ জন্মগতভাবেই ধর্মপ্রাণ এবং তারা সব ধর্মকে সম্মান করতে জানে।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে দেশে এমন রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছিল, যেখানে এ ধরনের ইসলামি শিক্ষামূলক অনুষ্ঠানের পরিবেশ ছিল না। কোথাও কোথাও মাদ্রাসার ছাত্র পরিচয় দেওয়া, টুপি-দাড়ি রাখা বা নামাজ পড়াকেও সন্দেহের চোখে দেখা হতো। বিগত ফ্যাসিস্ট সরকার ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করে দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নষ্ট করার চেষ্টা করেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক। তিনি তরুণ প্রজন্মের নৈতিক চরিত্র গঠন ও মানবিক সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, সদস্য মোস্তফা জামানআক্তারুজ্জামান আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত মাসব্যাপী এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তারায় ‘আলোকিত মাহে রমাদান’ প্রতিযোগিদের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত