পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
টিকিট বিক্রির সময়সূচি ১৩ মে: পাওয়া যাবে ২৩ মে-র টিকিট। ১৪ মে: পাওয়া যাবে ২৪ মে-র টিকিট। ১৫ মে: পাওয়া যাবে ২৫ মে-র টিকিট। ১৬ মে: পাওয়া যাবে ২৬ মে-র টিকিট। ১৭ মে: পাওয়া যাবে ২৭ মে-র টিকিট। ২১ মে: থেকে শুরু হবে ফিরতি যাত্রার টিকিট বিক্রি।
প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
চাপ সামাল দিতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা স্পেশাল, চাঁদপুর স্পেশাল ও পার্বতীপুর স্পেশাল। এছাড়া শোলাকিয়া ঈদগাহমুখী যাত্রীদের জন্য থাকছে ৪টি বিশেষ ট্রেন। কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে চালানো হবে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন