রাজধানী ঢাকায় আজ শেষ হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬।
মুকসুদপুরের কৃতী সন্তানের উপস্থিতিতে গর্বিত এলাকাবাসী
গত ৩ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধন করেন।
দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন আজ ৬ মে সমাপ্ত হতে যাচ্ছে।
এবারের সম্মেলনে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিয়েছেন। সম্মেলনে উপস্থিত রয়েছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের কৃতী সন্তান ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাগর। তাঁর এই অংশগ্রহণ মুকসুদপুর তথা নিজ এলাকার মানুষের মধ্যে ব্যাপক গর্ব ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
ডিসি সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, সরকারি নীতির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর দিকনির্দেশনা প্রদান।
এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশনে ৪৯৮টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। মাঠ প্রশাসন থেকে প্রাথমিকভাবে ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেলেও যাচাই-বাছাই শেষে এই ৪৯৮টি প্রস্তাব চূড়ান্ত করা হয়। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা উন্নয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনের সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে সরকারি কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন