নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

আওয়ামী অনুসারীদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

প্রশাসনে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুবিধা নিয়েছে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস   বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, প্রশাসনে থাকা আওয়ামী লীগের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুবিধা নিয়েছে। ২৩ এপ্রিল (বুধবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, "প্রশাসনে বিএনপির কোনো লোক বসে নেই। সেখানে যাঁরা রয়েছেন, তারা আওয়ামী লীগের দালাল। সেই দালালদের কাছ থেকেই এনসিপি সুবিধা নিয়েছে।" তিনি নাম প্রকাশ না করে কয়েকজন সচিবের দিকে ইঙ্গিত করেন এবং বলেন, “আওয়ামী লীগের দালালদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও সংগ্রাম চলবে।” ড. ইউনূসকে সতর্ক থাকার আহ্বান আলোচনায় মির্জা আব্বাস ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনার (ড. ইউনূস) আশপাশে আওয়ামী লীগের প্রোডাক্ট থেকে সতর্ক থাকুন। তারা আপনাকে ডিরেইল করে দিতে পারে।" সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য তিনি আরও অভিযোগ করেন যে, তার বক্তব্য কিছু দেশি ও বিদেশি সাংবাদিক ‘টুইস্ট’ করে জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছেন। তিনি বলেন, “আমি কিছু বললেই সেটাকে ঘুরিয়ে উপস্থাপন করা হয়।” নির্বাচন ও সংস্কার বিষয়ে মন্তব্য নির্বাচনের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “নির্বাচন দ্রুত নাও হতে পারে। তবে আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। তবে সেই সংস্কার হতে হবে মানুষের প্রয়োজন অনুযায়ী। অপ্রয়োজনীয় সংস্কার দরকার নেই।” বিদেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিদেশে অবস্থানরত কিছু ব্লগারদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে কিছু ব্লগার। এরা দেশের ও জাতির শত্রু। কথা বলার অধিকার সবার আছে, তবে মিথ্যা বলে কারো চরিত্র হননের চেষ্টা করবেন না। এখন দেশ স্বাধীন, দেশে ফিরে আসুন এবং দেশ গঠনে ভূমিকা রাখুন।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আওয়ামী অনুসারীদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত