নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে বিতর্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ওঠা সমালোচনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং বাবার হয়ে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য, বুধবার রাতে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে জানান যে, আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) একটি ঠিকাদারি লাইসেন্স ইস্যু করেছে। পোস্টের সঙ্গে একটি তালিকাভুক্তির ছবিও প্রকাশ করা হয়, যা নিয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ পায়। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আসিফ মাহমুদ লেখেন, “গতকাল এক সাংবাদিক বাবার নামে একটি ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে বিষয়টি আমি নিশ্চিত হই এবং তাৎক্ষণিকভাবে জানান দিই।” তিনি জানান, তাঁর বাবা একজন স্কুল শিক্ষক এবং বর্তমানে আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় এক ব্যক্তির অনুরোধে এবং কাজ পাওয়ার সুবিধার্থে বাবাকে লাইসেন্স করার কথা বলেন। তাঁর বাবা ওই পরামর্শে জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে লাইসেন্স সংগ্রহ করেন। আসিফ মাহমুদ আরও বলেন, “যদিও দেশের যেকোনো নাগরিক ব্যবসার উদ্দেশ্যে লাইসেন্স গ্রহণ করতে পারেন, তবুও আমি নিজে যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছি, তখন বাবার এমন লাইসেন্স নেয়া সরাসরি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি করে।” বিষয়টি বুঝিয়ে বলার পর তাঁর বাবা নিজেই আবেদন করে লাইসেন্সটি বাতিল করেছেন, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর পোস্টে আরও যোগ করেন, “বাবা হয়তো এই বিষয়টি বোঝেননি, তাই তাঁর হয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই লাইসেন্স ব্যবহার করে কোনো সরকারি কাজের জন্য আবেদন করা হয়নি বলেও নিশ্চিত করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত