দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই" প্রতিপাদ্যকে সামনে রেখে মুকসুদপুরে জাতীয় আইনগত সহ
সারাদেশের মতো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়ও জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। এই সেবার সুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতীয় আইনগত সহায়তা দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন