নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মুকসুদপুরে ৭৫ দরিদ্র মৎস্যজীবীর মাঝে বিকল্প আয়ের উপকরণ বিতরণ

দেশীয় মাছ রক্ষা পেলে—খাদ্য, পুষ্টি ও আয়ের নিশ্চয়তা মেলে।

এ স্লোগানকে সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত "দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)" এর অধীনে বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে ৭৫ জন নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
[caption id="attachment_10742" align="aligncenter" width="300"] ছবি: নজর বিডি[/caption] ৩০ এপ্রিল, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার। [caption id="attachment_10740" align="aligncenter" width="300"] ছবি: নজর বিডি[/caption] অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দীন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম,মুকসুদপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমূখ। প্রকল্পের আওতায় এসব মৎস্যজীবীরা বকনা বাছুর পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে ৭৫ দরিদ্র মৎস্যজীবীর মাঝে বিকল্প আয়ের উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৫

featured Image

দেশীয় মাছ রক্ষা পেলে—খাদ্য, পুষ্টি ও আয়ের নিশ্চয়তা মেলে।

এ স্লোগানকে সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত "দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)" এর অধীনে বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে ৭৫ জন নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
[caption id="attachment_10742" align="aligncenter" width="300"] ছবি: নজর বিডি[/caption] ৩০ এপ্রিল, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার। [caption id="attachment_10740" align="aligncenter" width="300"] ছবি: নজর বিডি[/caption] অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দীন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম,মুকসুদপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমূখ। প্রকল্পের আওতায় এসব মৎস্যজীবীরা বকনা বাছুর পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত