জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৬ মে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)। এছাড়া স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষক ও গোপালগঞ্জ এনআইএলজি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন।
মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৫

আপনার মতামত লিখুন