নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৭ মে ২০২৫

সাংবাদিককে জেল দেয়া সেই ইউএনও বদলি

সাংবাদিককে জেল দেয়া সেই ইউএনও বদলি
অনিয়ম ও দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে দণ্ড দেওয়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে অবশেষে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগে বদলি করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নয় কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে তথ্য জানার আপনি কে- এমন প্রশ্ন করলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে জানালে তিনি ঘটনাস্থলে এসে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের জেল দেন এবং ২শ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাতক্ষীরার সাংবাদিক সমাজ। একপর্যায়ে সাংবাদিকদের আন্দোলনের মুখে রোকনুজ্জামান টিপুকে জামিন দেওয়া হয়। টিপুর মুক্তি মিললেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বহাল তবিয়তে থাকায় ক্ষোভ বিরাজ করছিল আন্দোলনকারীদের মধ্যে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাংবাদিককে জেল দেয়া সেই ইউএনও বদলি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image
অনিয়ম ও দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে দণ্ড দেওয়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে অবশেষে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগে বদলি করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নয় কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে তথ্য জানার আপনি কে- এমন প্রশ্ন করলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে জানালে তিনি ঘটনাস্থলে এসে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের জেল দেন এবং ২শ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাতক্ষীরার সাংবাদিক সমাজ। একপর্যায়ে সাংবাদিকদের আন্দোলনের মুখে রোকনুজ্জামান টিপুকে জামিন দেওয়া হয়। টিপুর মুক্তি মিললেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বহাল তবিয়তে থাকায় ক্ষোভ বিরাজ করছিল আন্দোলনকারীদের মধ্যে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত