নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৭ মে ২০২৫

গোপালগঞ্জ সদরে ৪৮ জন অসহায় মহিলা পেল সেলাই মেশিন

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪—২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক লাক্সানা লাকী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে এসব সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জ সদরে ৪৮ জন অসহায় মহিলা পেল সেলাই মেশিন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image
গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪—২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক লাক্সানা লাকী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে এসব সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত