নজর বিডি

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে নড়াইলে কর্মবিরতি।

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় জেলার ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বুধবার (২৮ মে) বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ নড়াইলের আয়োজনে নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্ম বিরতি পালন করে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি ও আব্দুল হাই ডিগ্রি কলেজের অফিস সহকারী নার্গিস নাহার বলেন, সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করেছেন। এরই প্রতিবাদের নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীরা কালো ব্যচ ধারণ করে কর্মবিরতি পালন করছে। আগামীকাল সারাদেশের ন্যায় নড়াইলে ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আব্দুল হাই ডিগ্রি কলেজে কর্মবিরতিকালে উপস্থিত ছিলেন কলেজের নার্গিস নাহার, মোঃ ইউনুচ আলী, মোঃ ফসিয়ার রহমান, সৈয়দ রওশন আলী, সুমন্ত কুমার হোড়, মোঃ নজরুল ইসলাম, মোঃ নোমান মোল্যা, মোঃ আনিচ মোল্যা, সীমা খাতুন, মোঃ মনিরুল ইসলাম, শরীফ ইমামুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে নড়াইলে কর্মবিরতি।

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৫

featured Image
নড়াইল প্রতিনিধি : নড়াইলে বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় জেলার ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বুধবার (২৮ মে) বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ নড়াইলের আয়োজনে নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্ম বিরতি পালন করে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি ও আব্দুল হাই ডিগ্রি কলেজের অফিস সহকারী নার্গিস নাহার বলেন, সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করেছেন। এরই প্রতিবাদের নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীরা কালো ব্যচ ধারণ করে কর্মবিরতি পালন করছে। আগামীকাল সারাদেশের ন্যায় নড়াইলে ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আব্দুল হাই ডিগ্রি কলেজে কর্মবিরতিকালে উপস্থিত ছিলেন কলেজের নার্গিস নাহার, মোঃ ইউনুচ আলী, মোঃ ফসিয়ার রহমান, সৈয়দ রওশন আলী, সুমন্ত কুমার হোড়, মোঃ নজরুল ইসলাম, মোঃ নোমান মোল্যা, মোঃ আনিচ মোল্যা, সীমা খাতুন, মোঃ মনিরুল ইসলাম, শরীফ ইমামুল ইসলাম প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত