নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৪ জুন ২০২৫

শেষ হলো মাসব্যাপী গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ

বাংলাদেশ

মুকসুদপুর গোপালগঞ্জ      ? বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া মুকসুদপুর উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৪ জুন, বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এ প্রশিক্ষণ কোর্সটি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহম্মেদ। প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশের পক্ষ থেকে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন সবুজ টিকাদার ও নিতিশ চন্দ্র সরকারসহ আরও কয়েকজন সদস্য। বক্তারা তাদের বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব, গ্রাম পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনসেবায় নিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষাংশে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শেষ হলো মাসব্যাপী গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

featured Image

বাংলাদেশ

মুকসুদপুর গোপালগঞ্জ      ? বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া মুকসুদপুর উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৪ জুন, বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এ প্রশিক্ষণ কোর্সটি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহম্মেদ। প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশের পক্ষ থেকে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন সবুজ টিকাদার ও নিতিশ চন্দ্র সরকারসহ আরও কয়েকজন সদস্য। বক্তারা তাদের বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব, গ্রাম পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনসেবায় নিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষাংশে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত