নজর বিডি

ঈদ পরবর্তী যানবাহন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনীর কঠোর অভিযান

বাংলাদেশ

আইন শৃঙ্খলা পরিস্থিতি      বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া  ঈদে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের কাছে এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এবং উত্তরা ট্রাফিক পুলিশের যৌথ অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাড়তি ভাড়া আদায়, অবৈধ পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট ১১টি মামলা দায়ের এবং ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অন্যদিকে, রাজধানীর শ্যামপুরের দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০ কেজি গাঁজা, ৩ হাজার পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ফোন ও ৬০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঈদ পরবর্তী যানবাহন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনীর কঠোর অভিযান

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৫

featured Image

বাংলাদেশ

আইন শৃঙ্খলা পরিস্থিতি      বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া  ঈদে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের কাছে এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এবং উত্তরা ট্রাফিক পুলিশের যৌথ অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাড়তি ভাড়া আদায়, অবৈধ পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট ১১টি মামলা দায়ের এবং ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অন্যদিকে, রাজধানীর শ্যামপুরের দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০ কেজি গাঁজা, ৩ হাজার পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ফোন ও ৬০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত