নজর বিডি

গোপালগঞ্জে বিশেষ পুরুষ্কার পেলেন সার্জেন্ট শ্যামল

বাংলাদেশ

গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মরত চৌকস ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা সার্জেন্ট শ্যামল আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার জনাব মিজানুর রহমান এর হাত থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করেন।     বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া 
প্রকাশ: ১৬ ই জুন ২০২৫
পেশাগত দায়িত্বে নিষ্ঠা, কর্মদক্ষতা ও ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আজ সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম সার্জেন্ট শ্যামলের ভূয়সী প্রশংসা করে বলেন, “সার্জেন্ট শ্যামলের দায়িত্বশীলতা, সাহসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের গর্বিত করেছে। তিনি যে দক্ষতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন, তা গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য অনুকরণীয়।” পুলিশ সুপার আরও বলেন, “আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যাতে দায়িত্বশীল ও সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত সদস্যদের যথাযথ স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়। এই পুরস্কার অন্যান্য সদস্যদের মাঝেও আরও উৎসাহ জোগাবে।” সার্জেন্ট শ্যামল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্ববান হওয়ার উৎসাহ দেবে। আমি কৃতজ্ঞ পুলিশ সুপার স্যারের প্রতি এবং ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় অটুট থেকে কাজ করে যেতে চাই।” অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, থানা পর্যায়ের অফিসারগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সার্জেন্ট শ্যামল সম্প্রতি যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং একটি গুরুত্বপূর্ণ দুর্ঘটনা প্রতিরোধে সাহসিক ভূমিকা পালন করেছেন, যা নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় বড় অবদান রেখেছে। এই বিশেষ সম্মাননার মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের মানবিক ও পেশাদার দায়িত্ববোধের প্রতি দায়বদ্ধতা আরও একবার প্রতিফলিত হলো।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিশেষ পুরুষ্কার পেলেন সার্জেন্ট শ্যামল

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত