নজর বিডি

বিয়ের অনুমতি পেলো ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেল

বাংলাদেশ ??

রাজধানী ধর্ষণ মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে মামলার বাদী নারীকে বিয়ে করার অনুমতি দিয়েছে আদালত।     বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া  ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলা মনি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার বাদী নারী আদালতে উপস্থিত ছিলেন এবং বিয়েতে সম্মতি প্রদান করেন। আদালত কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। [caption id="attachment_12211" align="aligncenter" width="300"] গায়ক মাঈনুল আহসান নোবেলকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হচ্ছে। ঢাকা, ২০ মে[/caption] গত ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন গায়ক নোবেল। মামলার বাদী নারীর অভিযোগ, নোবেল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বাসায় আটকে রেখে দীর্ঘ সাত মাস ধরে ধর্ষণ ও নির্যাতন চালান। পাশাপাশি তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন। ঢাকার ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এই মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মুরাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত বছরের ১২ নভেম্বর নোবেলের স্টুডিও দেখানোর কথা বলে ওই নারীকে ডেমরায় একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর আদালতে নোবেলের আইনজীবী দাবি করেন, মামলার বাদী নারীই নোবেলের স্ত্রী। তিনি ধর্ষণ করেননি, বরং স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন। তবে ওই দাবি প্রমাণে কাবিননামা বা বৈধ বিয়ের কোনো কাগজপত্র আদালতে দাখিল করতে পারেননি আইনজীবী। মামলার তদন্তে জানা গেছে, যাত্রাবাড়ীর একটি বাসায় মৌখিকভাবে বিয়ে পড়ানোর একটি ঘটনা ঘটেছিল, তবে তা নিবন্ধিত ছিল না। বাদী নারীকে আটকে রাখার বিষয়টি ভাইরাল ভিডিওর মাধ্যমে পরিবারের নজরে আসে। পরবর্তীতে ভুক্তভোগীর মা–বাবা ঢাকায় এসে পুলিশকে সঙ্গে নিয়ে তাঁকে উদ্ধার করেন। এর পরদিন (১৯ মে) মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে উভয় পক্ষ আদালতে বিয়েতে সম্মতি দিলে আদালত লিখিত আবেদন গ্রহণ করে। বিচারক বিয়ের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর ফলে আইনগতভাবে গায়ক নোবেল এখন জেল হেফাজত থেকেই বাদী নারীকে বিয়ে করতে পারবেন। গায়ক মাঈনুল আহসান নোবেল রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এর মাধ্যমে পরিচিতি পান। এর পর থেকে নানা বিতর্কে জড়িয়ে পড়লেও এবার প্রথমবারের মতো তাঁকে ধর্ষণ ও নির্যাতনের মতো গুরুতর মামলায় গ্রেপ্তার হতে হয়েছে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিয়ের অনুমতি পেলো ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেল

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত