নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৫ জুন ২০২৫

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে অবস্থিত সরকারি মুকসুদপুর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান (বিসিএস সাধারণ শিক্ষা) ২৪ জুন বেলা ১১টায় কলেজ কার্যালয়ে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। [caption id="attachment_12319" align="aligncenter" width="300"] অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।[/caption] সভায় অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, “সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। শিক্ষার্থীরা যেন আধুনিক ও মানসম্মত শিক্ষা পায়, সে লক্ষ্যে শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কাজ করবো।” তিনি আরও জানান, কলেজ প্রাঙ্গনের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখার জন্য ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিক্ষার পাশাপাশি পরিবেশ উন্নয়নেও তিনি সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন। [caption id="attachment_12320" align="aligncenter" width="300"] ছবি সংগ্রহে: নজরবিডি[/caption] প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সরকারের নির্দেশনাকেই তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, “সরকার যেভাবে আমাদের চালাবে, আমি সেভাবেই চলবো। সরকারের পরিপত্রের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো না।” মতবিনিময় সভায় অধ্যক্ষ লুৎফর রহমান সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কারণ একটি সমাজে সঠিক তথ্য পরিবেশন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে।” এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির হোসেন এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর। মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামসুল আরেফীন এবং দৈনিক কালের সমাজের প্রতিনিধি মোঃ কাইয়ুম শরীফ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন পান্নু, আবু বক্কর সিদ্দিকী, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মামুন মোল্যা প্রমুখ। সভা শেষে অধ্যক্ষ লুৎফর রহমান উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত