৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দবির উদ্দিন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০২৫ সালের ৪ জুন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দেন।
এর আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) তে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং কুষ্টিয়া সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবেও তিনি সফলভাবে কাজ করেছেন।
[caption id="attachment_12453" align="aligncenter" width="300"]
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও): দবির উদ্দিন[/caption]
দায়িত্ব গ্রহণের পর দবির উদ্দিন বলেন, “নগরকান্দার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। সরকারি সেবা সহজলভ্য করতে এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।”
তার আগমনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ সাধারণ জনগণ।নগরকান্দা উপজেলার সার্বিক উন্নয়নে গতিশীলতা এনেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দবির উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিতে একাধিক কার্যক্রম হাতে নিয়েছেন।
ইউএনও দবির উদ্দিনের উদ্যোগে ইতোমধ্যে কয়েকটি গ্রামের ভাঙা রাস্তা সংস্কার এবং নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সাথে সংযোগ রক্ষাকারী সড়কগুলোর উন্নয়নে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সচেতনতামূলক সভাও আয়োজন করেছেন। ইউএনও কার্যালয়ের ভূমি সংক্রান্ত সেবাগুলো ডিজিটালাইজেশনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি নিয়মিত ‘জনসেবা ডেস্ক’ পরিচালনা করে সরাসরি সেবা নিচ্ছেন সাধারণ জনগণের কাছ থেকে এবং তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন নানা অভিযোগের। সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি ও এর আগে গত ২১ শে জুন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় অবস্থিত কুমার নদীতে স্থানীয় জনগণ নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করছেন তিনি। [caption id="attachment_12454" align="aligncenter" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী প্রচারণায়ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যাচ্ছে।স্থানীয় উন্নয়ন প্রকল্পসমূহ যেন নির্ধারিত সময়ে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে নিয়মিত মনিটরিং করছেন ইউএনও দবির উদ্দিন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনও দবির উদ্দিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, "তিনি একাধারে কঠোর প্রশাসক এবং জনবান্ধব কর্মকর্তা। তার নেতৃত্বে নগরকান্দা উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।"
নগরকান্দার মানুষ আশা করছে, দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলার সার্বিক উন্নয়ন আরও সুসংহত ও টেকসই হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

আপনার মতামত লিখুন