ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর ধুসর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রয়েল পরিবহনের বাস, গুরুতর আহত অন্তত ১৮ জন ভর্তি হাসপাতালে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে ছয় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ধুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধুসর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশের মানুষ ছুটে আসেন উদ্ধারকাজে।
দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— তাহসিন (৪), সুজন (২৭), সোহান শেখ (১৮), আসমা আক্তার (৩৫), উর্মি (২৫), সুজাতা হাওলাদার (৩৫), সাজিদ (২৬), রাবেয়া বেগম (২৬), ফাতেমা বেগম (৩২), তানজিনা (২৫), সিয়াম (১৬), মেহেদী হাসান (২৬), তামদিজ (৪), আসাদুল (৩৫) ও আকলিমা (২৬)। এদের মধ্যে অন্তত ১৮ জনকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রাও দুর্ঘটনায় দ্রুত সাড়া দিয়ে আহতদের সেবা ও উদ্ধারকাজে সহায়তা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, "আজ সকালে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধুসর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে যায় এবং ২০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে অধিকাংশের অবস্থা শঙ্কামুক্ত হলেও কয়েকজন গুরুতর আহত।"

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন