তিনি আরও বলেন, "আজকের সংস্কার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অথচ বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই এই সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, তখন কেউ কথা বলেনি। ৩১ দফা প্রস্তাবে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা আছে। দেশের কল্যাণের জন্য বিএনপির অবদান অস্বীকার করার উপায় নেই। তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে ৫ আগস্ট আমাদের বিজয় এনে দিয়েছেন।" আওয়ামী লীগ সরকারের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "গত জুলাই আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে ডিবি অফিসে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। মিডিয়াতে প্রচার করা হয় উত্তরার একজন সন্ত্রাসীকে ধরা হয়েছে। আমি যদি দলের জন্য সন্ত্রাসী হই, তবে সেই পরিচয়কেই আলিঙ্গন করব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।"লিফলেট বিতরণ কর্মসূচিটি শুরু হয় উত্তরখান মাজার এলাকা থেকে এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটে পথচারীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, নুরুজ্জামান, নজরুল ইসলাম, নাফিজুল ইসলাম এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন