নজর বিডি

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিল বেক্সিমকো ফার্মা

ঢাকা, ২২ জুলাই ২০২৫:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ও দগ্ধদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

মঙ্গলবার (২২ জুলাই) বেক্সিমকো ফার্মার প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কাছে এই সহায়তা পৌঁছে দেন।
সহায়তার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সরবরাহ করেছে—

  • ৫,৫০০ প্যাকেট ব্যাক্ট্রোব্যাক্স (মিউপিরোসিন) অয়েন্টমেন্ট

  • ১৫,৫০০ প্যাকেট বার্নসিল অয়েন্টমেন্ট

এই ওষুধগুলো দগ্ধ ক্ষতস্থানে সংক্রমণ রোধ ও দ্রুত আরোগ্যে সহায়তা করে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ওষুধগুলো পৌঁছে দেওয়া হয়েছে:

  • উত্তরা আধুনিক হাসপাতাল

  • কুয়েত মৈত্রী হাসপাতাল

  • মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল

  • ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে

বেক্সিমকো ফার্মার এক বিবৃতিতে বলা হয়েছে—

“জনস্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার চেষ্টা করি। জাতীয় দুর্যোগের এই সময়ে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনে আরও সহায়তা প্রদানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিল বেক্সিমকো ফার্মা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

ঢাকা, ২২ জুলাই ২০২৫:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ও দগ্ধদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

মঙ্গলবার (২২ জুলাই) বেক্সিমকো ফার্মার প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কাছে এই সহায়তা পৌঁছে দেন।
সহায়তার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সরবরাহ করেছে—

  • ৫,৫০০ প্যাকেট ব্যাক্ট্রোব্যাক্স (মিউপিরোসিন) অয়েন্টমেন্ট

  • ১৫,৫০০ প্যাকেট বার্নসিল অয়েন্টমেন্ট

এই ওষুধগুলো দগ্ধ ক্ষতস্থানে সংক্রমণ রোধ ও দ্রুত আরোগ্যে সহায়তা করে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ওষুধগুলো পৌঁছে দেওয়া হয়েছে:

  • উত্তরা আধুনিক হাসপাতাল

  • কুয়েত মৈত্রী হাসপাতাল

  • মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল

  • ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে

বেক্সিমকো ফার্মার এক বিবৃতিতে বলা হয়েছে—

“জনস্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার চেষ্টা করি। জাতীয় দুর্যোগের এই সময়ে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনে আরও সহায়তা প্রদানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত