ডুমুরিয়া, খুলনা | ২৬ জুলাই ২০২৫:
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDPI)–এর আওতায় ডুমুরিয়া উপজেলায় ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন উইংয়ের পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় পরিচালক ড. মো. আনিস আর রেজা, বিভাগীয় উপপরিচালক মো. কামরুজ্জামান এবং ডুমুরিয়া মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল কায়ুম জমাদার।
বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজেরও গর্ব।”
তারা আরও বলেন, “সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য উদ্দীপনা জোগাবে।”
অনুষ্ঠান শেষে ৩৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন