ঢাকা, ২৬ জুলাই ২০২৫:
“অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টার অপসারণ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয়”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় পুরানা পল্টনে ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যক্তিগত পছন্দে অযোগ্য উপদেষ্টাদের দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যার ফলে গত ১১ মাসে দেশের কোনো দৃশ্যমান উন্নয়ন বা সংস্কার হয়নি।
স্বাস্থ্য উপদেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, “ব্যর্থ ও অযোগ্য এই উপদেষ্টা নিজেই অসুস্থ, তিনি কীভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন? তিনি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের রক্ষক হয়ে কাজ করছেন।”
ডা. ইরান আরও বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতরা এখনও চিকিৎসা বঞ্চিত। মাইলস্টোন ট্র্যাজেডির আহত ছাত্র-শিক্ষকদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ নেই—এটাই প্রমাণ করে উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “চিকিৎসা খাত নিয়ে ছিনিমিনি আর চলবে না। উপদেষ্টাকে অপসারণ না করলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক মো. মাসুম চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন—ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, খন্দকার মিরাজুল ইসলাম, এডভোকেট আজমেরী বেগম ছন্দা, আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, মো. মিরাজ খান, মনির হোসেন খান, নাসিমা নাজনীন সরকার, মুফতি আরিফ বিন শহীদ, মো. ফিরোজ আলম, এনামুল হক আখন্দ, দেলোয়ার হোসেন রিপন, রবিউল ইসলাম, সৈয়দ মো. মিলন ও নাজমুল ইসলাম মামুন।
বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্স থেকে শুরু হয়ে সচিবালয় ও তোপখানা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন