ডুমুরিয়া, খুলনা | ২৬ জুলাই ২০২৫:
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ এই প্রতিপাদ্যে ডুমুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ শপথ ও আলোচনা অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দু’পর্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে দেশের সকল জেলা ও উপজেলা ভার্চুয়ালি সংযুক্ত হয়। সকাল ১০টায় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, সমাজকল্যাণ সচিবের স্বাগত বক্তব্য, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মহিলা ও শিশু বিষয়ক সচিবের বক্তব্য এবং সর্বশেষ প্রধান অতিথি মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ শপথ পাঠ করান।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জুলাইয়ের চেতনা ধারণ করে নারীর অধিকার রক্ষায় সমাজের সকলে সচেতন হতে হবে। নারীর ক্ষমতায়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।” তিনি জুলাই শহীদদের এবং মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা নেতা এস. এম. আলমগীর কবীর।
এছাড়াও আলোচনা করেন জুলাই কন্যা শাহনাজ খাতুন ও ফারিয়া আক্তার দুলালী, জুলাই যোদ্ধা আবুল কাশেম, শরিফুল ইসলাম, শেখ মাকসুদুল ইসলাম, তৌকির আহমেদ সাগর প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি সমাজসেবা মেলার স্টল উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন